01326888416 scammer01326888416 প্রতারক
I contacted this number to buy a cow online and even had a video call on WhatsApp. Trusting their words, I sent an advance payment of 5,000 taka. From the moment they received the money, they started making excuses—out of 10 calls, they answered maybe 3 times. When they answered, they gave the excuse that their younger brother mistakenly set a lower price, so they cannot sell the cow at this price. When I asked for a refund, they said the younger brother spent half the money, and they would manage the rest. But they never returned any money. Later, when I called again, they told me to talk to the person I gave the money to—yet their brother spoke on the same number pretending to be someone else. Then they demanded an additional 20,000 taka to send the cow. Now when I call, they act like a complete stranger and refuse to recognize me. They are a very cunning scam gang; do not send any money to this number!01326888416 অনলাইনে গরু কেনার জন্য এই নম্বরে যোগাযোগ করি এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলেও কথা হয়। তাদের কথায় বিশ্বাস করে ৫,০০০ টাকা অগ্রিম পাঠাই। টাকা পাওয়ার পর থেকেই শুরু হয় টালবাহানা—১০ বার ফোন দিলে হয়তো ৩ বার ধরে। ফোন ধরে অজুহাত দেয় যে তার ছোট ভাই নাকি ভুল করে কম দামে ঠিক করে ফেলেছে, তাই এই দামে গরু দেওয়া যাবে না। টাকা ফেরত চাইলে বলে ছোট ভাই অর্ধেক টাকা নাকি খরচ করে ফেলেছে, বাকিটা সে ম্যানেজ করে দেবে। কিন্তু কোনো টাকা ফেরত দেয় না। পরে আবার ফোন দিলে বলে যার কাছে টাকা দিয়েছেন তার সাথে কথা বলেন—অথচ এই একই নম্বর দিয়েই তার ভাই সেজে কথা বলেছে। এরপর উল্টো গরু পাঠাতে আরও ২০,০০০ টাকা দাবি করে। এখন ফোন দিলে পুরো অচেনা মানুষের মতো ভাব করে এবং চিনতেই চাইছে না। এরা অত্যন্ত ধূর্ত প্রতারক চক্র, এই নম্বরে কেউ কোনো টাকা পাঠাবেন না!