The only key to preventing fraud is to be cautious yourself.প্রতারণা রক্ষায় একমাত্র চাবিকাঠি হলো নিজে সতর্ক হওয়া
Currently, scams and frauds are increasing alarmingly in Bangladesh. Taking advantage of people's poverty, urgent needs, and helplessness, various tricks are used to trap victims. In our country, where doing any work in a normal and proper way is quite complicated, if something seems unusually easy, then it should be understood that there is a major scam involved. The only way to avoid such frauds is personal vigilance. The most common scams recently seen are: 1) Flashy offers of government aid: Stealing money and information by showing fake temptations of various allowances, grants, or special financial benefits. 2) Buying and selling dollars at low prices: Luring with the temptation of giving dollars or foreign currency at prices much lower than the market rate to trap victims. 3) Online casinos and gambling: Destroying people by showing false dreams of becoming rich overnight. 4) Fake and adulterated medicines: Distributing low-quality or harmful counterfeit products in the name of life-saving essential medicines. Do not blindly trust any attractive offer or opportunity; verify first. If you see promises of excessively easy and quick profits, take a step back and think. Awareness is your greatest protection.বর্তমানে বাংলাদেশে প্রতারণা বা স্ক্যাম আশঙ্কাজনক হারে বাড়ছে। মানুষের অভাব, জরুরি প্রয়োজন আর অসহায়ত্বের সুযোগ নিয়ে নানা কৌশলে পাতা হচ্ছে প্রতারণার ফাঁদ। আমাদের দেশে সাধারণ ও সঠিক উপায়ে কোনো কাজ করাই যেখানে বেশ জটিল, সেখানে কোনো কিছু যদি অস্বাভাবিক রকমের সহজ মনে হয় তবে বুঝতে হবে সেখানেই বড় কোনো ঘাপলা রয়েছে। এই ধরনের প্রতারণা থেকে বাঁচার একমাত্র উপায় হলো নিজস্ব সতর্কতা। সাম্প্রতিক সময়ে যেসব প্রতারণা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে: ১) সরকারি সহায়তার চটকদার অফার: বিভিন্ন ভাতা, অনুদান বা বিশেষ আর্থিক সুবিধার ভুয়া লোভ দেখিয়ে অর্থ ও তথ্য হাতিয়ে নেওয়া। ২) কম দামে ডলার কেনাবেচা: বাজারদরের চেয়ে অনেক কম মূল্যে ডলার বা বিদেশি মুদ্রা দেওয়ার প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলা। ৩) অনলাইন ক্যাসিনো ও জুয়া: রাতারাতি বড়লোক হওয়ার মিথ্যা স্বপ্ন দেখিয়ে সর্বস্বান্ত করা। ৪) নকল ও ভেজাল ওষুধ: জীবন রক্ষাকারী প্রয়োজনীয় ওষুধের নামে নিম্নমানের বা ক্ষতিকর নকল পণ্য ছড়িয়ে দেওয়া। যেকোনো আকর্ষণীয় অফার বা সুযোগের সামনে অন্ধবিশ্বাস না দেখিয়ে আগে যাচাই করুন। অতিরিক্ত সহজ ও দ্রুত লাভের প্রতিশ্রুতি দেখলে এক পা পিছিয়ে ভাবুন সচেতনতাই আপনার সবচেয়ে বড় নিরাপত্তা।