Bkash ID was hacked and money was stolen without PIN or password.বিকাশ আইডি হ্যাক পিন পাসওয়ার্ড ছাড়াই টাকা হাতিয়ে নিয়েছে।।
Today my bKash account was hacked in a unique way. I did not share any PIN, password, or OTP with anyone. When it was hacked, the hackers activated the system update option. After that, I had no control over the phone. I received a notification from bKash that suspicious transactions were detected. But after that, the phone kept updating. After about one and a half hours, the phone returned to normal. Then, when I opened some apps, they would close by themselves. After doing a system reset, this problem was resolved. Then, out of necessity, I logged into bKash and saw the balance was zero. Checking the statement app, I saw that 28,000 BDT was added from Sonali Bank and sent as money to the number 01946830536. Also, a 10,000 BDT loan was taken and sent as money to the same number. In total, they took about 39,000 BDT. I filed a complaint with bKash; they could not explain how money was withdrawn without any OTP. They accepted the complaint and said they would try to resolve it within six days. They also took money from Sonali Bank but I did not receive any OTP. Everyone should be cautious; if any account is linked to bKash, remove it. Also, use Sonali e-wallet carefully. I have closed the e-wallet and removed it from bKash. Do not click on any notifications or links and do not answer calls from unknown numbers. Please pray that I can recover the lost money through bKash, which is about a month's salary for me. Digital security issues are happening worldwide; everyone should be careful. Fortunately, I did not have more money in the bank, or I would have suffered a greater loss. None of us are safe from this danger. Those who have a lot of money in the bank should be cautious with digital transactions. Manual transactions are safer. I wrote this with much pain and worry so that no one else falls into trouble. May the Creator help us.আজ আমার বিকাশ একাউন্ট অভিনব কায়দায় হ্যাক হয়েছে। আমি কোন পিন, পাসওয়ার্ড বা ওটিপি কাউকে শেয়ার করি নি। যখন হ্যাক হয় তখন সিস্টেম আপডেট অপশনটি হ্যাকাররা চালু করে। এরপর ফোনের উপর আমার কোন নিয়ন্ত্রন ছিল না। আমি একটি নোটিফিকেশন পাই বিকাশ থেকে যে সন্দেহজনক লেনদেন সনাক্ত হয়েছে। কিন্তু এরপর থেকে আপডেট নিতে থাকে ফোন। প্রায় দেড় ঘন্টা পর ফোন স্বাভাবিক অবস্থায় আসে। এরপর কিছু কিছু এপস ওপেন করলে এপসগুলো নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছিল। সিস্টেম রিসেট দেওয়ার পরে এই সমস্যা কেটে যায়।তখন নিজের প্রয়োজনে বিকাশে ঢুকে দেখি ব্যালেন্স শূন্য। স্টেটমেন্ট এপসে চেক করে দেখি যে, সোনালী ব্যাংকের থেকে ২৮০০০ টাকা এড করেছে ও 01946830536 নম্বরে সেন্ড মানি করেছে। এছাড়া ১০০০০ টাকা লোন নিয়ে সেটাও ঐ একই নম্বরে সেন্ড মানি করেছে। মোট ৩৯০০০ টাকার মত তারা নিয়ে গেছে। বিকাশে অভিযোগ দিয়েছি,কোন ওটিপি ছাড়া কিভাবে টাকা তুলে নিলো তারা সদুত্তর দিতে পারে নি। অভিযোগ নিয়েছে এবং ছয়দিনের মধ্যে সমাধানের চেষ্টা করবে বলেছে। সোনালী ব্যাংক থেকেও টাকা নিলো কিন্তু ওটিপি পাই নি। সবাই সতর্ক থাকবেন বিকাশে কোন একাউন্ট লিংক করা থাকলে তা রিমুভ করে দিন। আর সোনালী ই-ওয়ালেট সতর্কতার সাথে ব্যবহার করবেন। আমি ই ওয়ালেট বন্ধ রেখেছি ও বিকাশ থেকে রিমুভ করে দিয়েছি। কোন নোটিফিকেশন বা লিংকে ক্লিক করবেন না ও অপরিচিত নম্বরের ফোন ধরবেন না।। দোয়া করবেন যেন বিকাশের মাধ্যমে খোয়া যাওয়া টাকা ফেরত পেতে পারি, আমার প্রায় এক মাসের বেতনের সমান টাকা। সারা পৃথিবীতেই ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা হচ্ছে সবাই সতর্ক থাকবেন। ভাগ্যিস আরো বেশি টাকা ব্যাংকে ছিলো না তাহলে অনেক ক্ষতিগ্রস্ত হতাম।। এই বিপদ হতে আমরা কেউই শঙ্কামুক্ত নই।। যাদের ব্যাংকে অনেক বেশি টাকা আছে ডিজিটাল লেনদেনে সতর্ক হোন। ম্যানুয়াল লেনদেন নিরাপদ।। অনেক কষ্ট ও দুশ্চিন্তায় মধ্যে দিয়ে লেখাটি লিখলাম যেন আর কেউ বিপদে না পড়েন।। সৃষ্টিকর্তা সহায় হোন।।
Comments (1)
- ENAMUL HAQUE1 week ago
Did you install any third-party app on your mobile?
0